ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কিস্তির টাকা জোগাড় করতেই শারমীনকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 6:16 PM

কিস্তির টাকা জোগাড় করতেই শারমীনকে হত্যা

কিস্তির টাকা জোগাড় করতেই শারমীনকে হত্যা

একটি এনজিওর ঋণের কিস্তির টাকা জোগাড় করতেই পোশাক শ্রমিক শারমীন আক্তারকে হত্যা করেছে রিকশাচালক রাজু উড়াও (৩০)।

শারমীন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার রাজু উড়াও এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পুলিশের কাছে।

গ্রেফতার রাজু উড়াও দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাবু উড়াওয়ের ছেলে।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সিসিটিভির ফুটেজের ক্লু ধরেই পোশাক শ্রমিক শারমীন হত্যাকারীকে শনাক্ত করা হয়। সেই সূত্র ধরেই রিকশাচালক রাজু উড়াওকে রোববার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বাড়ির শয়ন কক্ষের খাটের নিচ থেকে নিহত শারমীনের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

নিহত শারমীন আক্তার হাকিমপুর উপজেলার খাট্টাউছনা গড়িয়াল গ্রামের শাফি আকন্দের মেয়ে। এ ঘটনায় শারমীনের বাবা শাফি আকন্দ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় হত্যা মামলা করেন।

গ্রেফতারের পর রিকশাচালক রাজু উড়াও পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে, সে একটি এনজিওর কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেয়। সেই ঋণের সাপ্তাহিক কিস্তি ৮৫০ টাকা। সাপ্তাহিক সেই কিস্তির টাকা জোগাড় করতেই শুক্রবার ভোরে একা পেয়ে পোশাক শ্রমিক শারমীন আক্তারকে হত্যা করে সে।

রাজুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ওসি আনোয়ার হোসেন জানান, পোশাক শ্রমিক শারমীন আক্তার ঢাকার গাবতলীতে বসবাস করতেন। গত জুলাই মাস থেকে শারমীন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক শারমীনকে এক মাস বিশ্রামের পরামর্শ দেন। পরে বাবার অনুরোধে শারমীন গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে এসআই পরিবহনে গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুরের উদ্দেশে রওনা দেন।

তিনি জানান, শুক্রবার ভোররাত পৌনে ৪টায় হাকিমপুরের হিলিতে পৌঁছেন শারমীন আক্তার। রাজু উড়াওয়ের রিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে চণ্ডীপুর এলাকার বৈগ্রাম সড়কের ব্রিজের নিচে শারমীনকে শ্বাসরোধ করে হত্যা করে রাজু। শুক্রবার রাত সাড়ে ৯টার ব্রিজের নিচে ডোবা-কাঁদা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status