ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মোবাইলের জন্য মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 6:19 PM

মোবাইলের জন্য মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

মোবাইলের জন্য মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোবাইল সারতে না পারায় মায়ের ওপর অভিমান করে আরমান হাওলাদার (১৮) নামের এক কলেজছাত্র ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান উপজেলার মধ্য তুষখালী গ্রামের (বাঁশঘড়ি) সৌদি প্রবাসী আজাদ হাওলাদারের পুত্র। সে খুলনা সুন্দরবন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার কলেজছাত্র আরমানের এন্ড্রোয়েড মোবাইল সেটের ডিসপ্লে নষ্ট হয়। রোববার তার মা দুই সন্তানের জননী আয়শা আক্তার রিনাকে মোবাইল সেরে দেয়ার জন্য চাপ দেয়।

দুপুরে মা রিনা বেগমকে নিয়ে পৌরশহরের বিভিন্ন মোবাইল সার্ভিসিং সেন্টারে মোবাইল সারতে না পেরে ব্যর্থ হয়ে মা-ছেলে বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে আরমান মাকে দ্রুত মোবাইল সেরে দেয়ার জন্য চাপ দেয়।

অসহায় মা রিনা বেগম ছেলের মোবাইলটি সেরে দেয়ার আশ্বাস দিলেও আরমানের মনোপুত না হওয়ায় সন্ধ্যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, এর আগেও আরমান আরও দু'বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের অনুরোধের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  আত্মহত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status