ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীকে ধর্ষণ, কারাগারে যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 8:00 PM

বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীকে ধর্ষণ, কারাগারে যুবক

বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীকে ধর্ষণ, কারাগারে যুবক

সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রতিশ্রুতিতে দীর্ঘদিন ধরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল করিম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করে ধর্ষণ মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

অভিযুক্ত যুবক উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় ফ্রিজ মেকানিক করিম আত্মীয়তার সুবাধে দীর্ঘদিন থেকে ওই যুবতীর বাড়িতে আসা যাওয়া করছিলেন। একপর্যায়ে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে রোববার রাতে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সে ধর্ষণ করে। এসময় মেয়েটির বড়ভাই তাদের হাতেনাতে আটক করেন। পরে বাড়ির লোকজনসহ ইউপি সদস্যের উপস্থিতিতে ধর্ষণের কথা স্বীকার করলেও পুলিশের কাছে শুধুমাত্র প্রেমের বিষয় স্বীকার করেন আব্দুল করিম।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ শর্মা গণমাধ্যমকে বলেন, 'তরুণীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় থানায় মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে করিমকে জেল হাজতে পাঠানো হয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status