ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
১০ হাজার টাকা না পেয়ে মায়ের ৪টি দাঁত ভেঙে দিয়েছে পাষণ্ড ছেলে!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:59 PM
সর্বশেষ আপডেট: Sunday, 22 September, 2019, 6:06 PM

১০ হাজার টাকা না পেয়ে মায়ের ৪টি দাঁত ভেঙে দিয়েছে পাষণ্ড ছেলে!

১০ হাজার টাকা না পেয়ে মায়ের ৪টি দাঁত ভেঙে দিয়েছে পাষণ্ড ছেলে!

ক্রিকেট খেলার বাজিতে হেরে মায়ের নিকট দাবিকৃত ১০ হাজার টাকা না পেয়ে মুখ থেঁতলে দিয়েছে পাষণ্ড এক ছেলে। এতে মা পমেলা বেগমের মুখে ৭টি সেলাই দিতে হয়েছে। পড়ে গেছে ৪টি দাঁত।

শনিবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, ত্রিদেশীয় টি২০ ক্রিকেট ম্যাচে আবদুল হামিদের ছোট ছেলে তোতা মিয়া। আফগানিস্তানের পক্ষে ১০ হাজার টাকা বাজি ধরে। তোতা বাজিতে হেরে গেলে তার মায়ের নিকট ওই ১০ হাজার টাকা দাবি করে। এতে মা পমেলা বেগম দিতে অস্বীকৃতি জানালে তোতা ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে গ্লাস দিয়ে তার মায়ের মুখে উপর্যুপরি আঘাত করলে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অপর ছেলে রায়হান মিয়া ও গ্রামবাসী তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মা পমেলা বেগমের মুখে ৭টি সেলাইসহ ৪টি দাঁত পড়ে যায়। এর পূর্বেও মা পমেলা বেগমের জমি বিক্রি করা ৯০ হাজার টাকা তোতা মিয়া দু’দফা চুরি করে। ওই টাকাও বাজিতে হারে তোতা মিয়া।

ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে ভেন্ডাবাড়ীসহ পীরগঞ্জের অনেক পরিবার সর্বশান্ত হয়েছে। কেউ কেউ বাজির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছাড়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status