ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
৫০টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করল চাচা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 6:03 PM

৫০টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করল চাচা

৫০টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করল চাচা

দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ৫০টাকা দেওয়ার লোভ দেখিয়ে বেগুন ক্ষেতে নিয়ে চাচা কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামে।

ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম (২২) নামে ওই যুবককে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতেই আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। রিয়াজুল ইসলাম বাগুর গ্রামের রেনু মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার(২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিয়াজুল ইসলাম  শিশুটিকে ৫০ টাকার দেওয়া লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে নিয়ে যায়। শিশুটির আর্তচিৎকারে স্থানীয় বাহার নামে এক স্কুলছাত্র এগিয়ে গিয়ে ওই ঘটনা দেখতে পেয়ে বেগুন গাছ দিয়ে ধর্ষক রিয়াজুলকে পিটিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, রিয়াজ পুলিশের কাছে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status