ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সিরিজ বাঁচাতে ভারতীয় দলে পরিবর্তন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 2:40 PM

সিরিজ বাঁচাতে ভারতীয় দলে পরিবর্তন!

সিরিজ বাঁচাতে ভারতীয় দলে পরিবর্তন!

দিল্লির উইকেট ছিল স্পিন সহায়ক। পেসাররাও ভালো সুবিধা পেয়েছে। তবে রাজকোটের পিচ হতে পারে ব্যাটিং সহায়ক। উইকেট ব্যাটিং স্বর্গ হলে বোলিংয়ে রদবদল আনতে পারেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের কাছে হার এড়াতে এ ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনতে পারে ভারত। অনভিজ্ঞ অলরাউন্ডার শিবম দুবের পরিবর্তে আজ খেলতে পারেন সঞ্জু স্যামসন। গেল ম্যাচে দু’হাত খুলে রান দেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। তার পরিবর্তে দলে নেয়া হতে পারে শার্দুল ঠাকুরকে। এছাড়া আগের ম্যাচের সবাই খেলবেন বলে জানা যায়।

এ ম্যাচে ভারতের প্রথম ও একমাত্র চাওয়া জয়। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (৭ নভেম্বর) সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নামবে তারা। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে টাইগারদের মোকাবেলা করবেন রোহিত বাহিনী। তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেবেন না মাহমুদউল্লাহরা।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে/সঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর/খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status