কাতারে কর্মরত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের অংশগ্রহণে মঙ্গলবার শীতকালীন উৎসব মিলন মেলায় পরিণত হয় দোহার সালাতা পার্কে।
বাংলা টিভির প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিন ব্যাপারী, জিটিভির প্রতিনিধি এমএ সালাম এর যৌথ উদ্যোগে এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বাংলাভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, আরটিভি প্রতিনিধি ইএম আকাশ, দৈনিক আমাদের সময় ও দৈনিক নতুন সময় প্রতিনিধি কাজী শামিম, প্রথম আলো প্রতিনিধি তামিম রায়হান, সময় টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, যমুনা টিভি প্রতিনিধি আবু হানিফ রানা, নিউজ টুয়ান্টিফোর টিভির প্রতিনিধি মামুনুর রশীদ এবং এটিএন বাংলার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা, ভয়েস বাংলা প্রতিনিধি মো. মানিক ও এস আহসান উল্লাহ সজিবসহ অনেকেই।
এসময় গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিক পেশার মর্যাদা সুরক্ষা এবং সংবাদ কর্মীদের কল্যাণে আমরা যে কোনো সময় ঐক্যবদ্ধ এবং পর্যায়ক্রমে কাতারে একটি বৃহৎ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে এ বন্ধন। এসময় আসছে ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস ও ২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।