ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সালমানকে জড়িয়ে চুমু ইউলিয়ার, ভাইরাল ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 4:32 PM

সালমানকে জড়িয়ে চুমু ইউলিয়ার, ভাইরাল ভিডিও

সালমানকে জড়িয়ে চুমু ইউলিয়ার, ভাইরাল ভিডিও

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন ছিল শুক্রবার (২৭ ডিসেম্বর) ।বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। শুক্রবার ৫৪ বছরে পা দিয়েছেন এ সুপারস্টার। তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন।

সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটেই সালমান খানের জন্মদিনের আয়োজন করা হয়। সোহেলের বাড়িতে জন্মদিনের পার্টিতে হাজির হয়ে বোন অর্পিতা খান শর্মা এবং বান্ধবী ইউলিয়া ভান্তরকে পাশে নিয়ে কেক কাটেন সালমান। সেই পার্টিতেই সালমানকে জড়িয়ে ধরে চুমু করতে দেখা যায় ইউলিয়াকে৷

সালমান খান এবং ইউলিয়া ফ্যান পেজের তরফে সেই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে৷

সম্প্রতি মুক্তি পায় সালমান খানের দাবাং থ্রি৷ এ সিনেমায় সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সালমান৷ দাবাং-থ্রি বলিউডে সেভাবে ব্যবসা না করলেও সালমান ভক্তদের মধ্যে এই সিনেমা নিয়ে যথেষ্ঠ উচ্ছ্বাস চোখে পড়ে৷

এদিকে দাবাং-থ্রি’র পর আপাতত রাধের শ্যুটিং শুরু করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন সালমান খান৷ এই সিনেমায় সালমানর বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে৷


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status