ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ফের অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 4:35 PM

ফের অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ফের অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঢাকার সাভার পৌর এলাকার জামসিং থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর এলাকার উত্তর জামসিং মোনতাজ মোল্লার বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের জামসিং এলাকা থেকে সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের হাত মুজা দিয়ে বাঁধা ছিলো। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রেখেছিলো। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status