ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এবার ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানির মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 4:38 PM

এবার ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানির মামলা

এবার ভিপি নুরের বিরুদ্ধে ধর্মীয় উসকানির মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ধর্মীয় উসকানি ও অপপ্রচারের অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে। মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুর ও রাশেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানি ও অপপ্রচার চালানোর অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে ঢাবির এক শিক্ষার্থী।

মামলার এজাহার অনুযায়ী, নুর ও রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।

এর আগে, ডাকসু ভবনে হামলা ও মারামারির ঘটনায় ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়। এ মামলায় ভিপি নুরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র ডি এম সাব্বির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় আহত ভিপি নুরসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ৮ জন ভর্তি রয়েছেন।

হামলার ঘটনায় ছাত্রলীগ ও ডাকসুর ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন ভিপি নুর। তার পক্ষে গত মঙ্গলবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status