ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার ডেকে আনে ভয়াবহ দুসংবাদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 5:10 PM

গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার ডেকে আনে ভয়াবহ দুসংবাদ!

গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার ডেকে আনে ভয়াবহ দুসংবাদ!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার্য বস্তু হচ্ছে মোবাইল ফোন। যোগাযোগ এই সহজ মাধ্যমটি তাই প্রাপ্ত বা অপ্রাপ্ত বয়সি সবার হাতেই লক্ষ্য করা যায়।

মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রয়োজনীয় বস্তুটিই আবার অনেক বড় ক্ষতিরও কারণ। এর দ্বারা রয়েছে অনেক স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি ডেকে আনতে পারে ভয়াবহ দুঃসংবাদ।

এ ব্যাপারে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, ‘মোবাইল ফোনের মূল ঝুঁকিটাই হচ্ছে গর্ভস্থ বাচ্চা, মা ও শিশু-কিশোরদের জন্য। বাচ্চারা নিউরল প্লাস্টিসিটির কারণে সহজেই যেকোনো কিছুতে এডিক্টেড হয়ে পড়ে। এর ফলে তার চোখের যে দৃষ্টিশক্তি তা নষ্ট হতে থাকে।

তিনি বলেন, আমরা জানি গর্ভস্থ বাচ্চাদের সবকিছু অত্যন্ত সংবেদনশীল। ফলে মোবাইল ফোন অধিক ব্যবহারের কারণে তাদের কানের বধিরতা থেকে শুরু করে অটিজম পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে অটিজমের অন্যতম প্রধান কারণ এই মোবাইল আসক্তি।

তাই গর্ভাবস্থায় অবশ্যই প্রতিটি মায়ের এই ব্যাপারতিতে অধিক সতর্ক থাকতে হবে। নিজের কাছ থেকে যতটা সম্ভব মোবাইল ফোন দূরে রাখতে হবে। তবে একটি সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দেয়া সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status