ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ছোট ভাইয়ের স্ত্রীকে ভাসুরের ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 5:15 PM

ছোট ভাইয়ের স্ত্রীকে ভাসুরের ধর্ষণ

ছোট ভাইয়ের স্ত্রীকে ভাসুরের ধর্ষণ

নারায়ণগঞ্জ সোনারগা উপজেলা এলাকায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরের দি‌কে উপজেলার সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার এসআই আমিনুর ইসলাম ব‌লেন, একই বা‌ড়ি‌তে ইকবাল ও তার মৃত ছোট ভাই‌য়ের প‌রিবার বসবাস ক‌রে। শুক্রবার সকা‌লে ইকবা‌লের স্ত্রী দুই ছে‌লে‌কে নি‌য়ে স্কু‌লে গে‌লে ফাঁকা বা‌ড়ি পে‌য়ে ইকবাল তার মৃত ছোট ভাই‌য়ের স্ত্রী‌কে কু-প্রস্তাব দি‌য়ে ব্যর্থ হয়। এরপরই সে তার ছোট ভাই‌য়ের বিধবা স্ত্রী‌কে ধর্ষণ ক‌রে।

তি‌নি অরো জানান, দুপু‌রের দি‌কে ইকবা‌লের স্ত্রী বা‌ড়ি ফি‌রেই চিৎকার শু‌নে তার ঘ‌রের দি‌কে এগিয়ে যায় এবং তা‌কে উদ্ধার করে।

এ সময় লম্পট ইকবাল দৌড়ে পা‌লিয়ে যায়। প‌রে ইকবালের স্ত্রী ধর্ষ‌ণের শিকার নারীর ছেলেকে ফো‌নে বিষয়‌টি জানালে সে ট্রিপল নাইনে ফোন করলে সোনারগাঁ থানা পু‌লিশ লম্পট ইকবালকে গ্রেফতার ক‌রে। ধর্ষণের শিকার বিধবার ছেলে এ ঘটনায় মামলা ক‌রেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status