ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রেমিককে পেতে কনকনে শীত উপেক্ষা করে ভারতীয় কিশোরী বাংলাদেশে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 5:26 PM

প্রেমিককে পেতে কনকনে শীত উপেক্ষা করে ভারতীয় কিশোরী বাংলাদেশে

প্রেমিককে পেতে কনকনে শীত উপেক্ষা করে ভারতীয় কিশোরী বাংলাদেশে

প্রেমিককে পেতে কনকনে শীত উপেক্ষা করে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে ভারতীয় কিশোরী বাংলাদেশে চলে এসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে আসার পর শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার নাওডাঙ্গা ইউপির কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশ দিয়ে ভারতীয় নুন্নাহার খাতুন (১৪) নামের এক কিশোরী প্রেমের টানে বাংলাদেশি প্রেমিকের বাড়িতে আসে। বাংলাদেশি প্রেমিক সাগর মিয়ার (১৮) বাড়ি সীমান্তবর্তী কুরুষাফেরুষা গ্রামে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ভারতীয় কিশোরী প্রেমিকার বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোঠাল গ্রামে। সে ওই গ্রামের নুর ইসলামের মেয়ে।

ভারতীয় কিশোরী বাংলাদেশে আসার বিষয়টি লালমনিরহাট ১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের সদস্য জানতে পেরে স্থানীয় মেম্বার-চেয়ারম্যান ও পুলিশের মাধ্যমে উদ্ধার করে পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফের মাধ্যমে ওই কিশোরীর পরিবারের কাছে হস্তান্তর করে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status