ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
উষ্ণতা ছড়াচ্ছে দর্শনার ছবিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 5:38 PM
সর্বশেষ আপডেট: Saturday, 28 December, 2019, 5:42 PM

উষ্ণতা ছড়াচ্ছে দর্শনার ছবিতে

উষ্ণতা ছড়াচ্ছে দর্শনার ছবিতে

টালিউডের নতুন অভিনেত্রী দর্শনা বণিক। মডেলিং থেকে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু ইতিমধ্যেই তার ভক্তের সংখ্যা বেশ চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়াতেও ছবি আপলোড করে পারদ চড়ান অভিনেত্রী।

মিষ্টি মুখের এই নায়িকা শুরু থেকেই মন জয় করে এসেছেন দর্শকদের। বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু দর্শনার।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন দর্শনা। তখন থেকেই মডেলিং শুরু করেন তিনি। এরপরে ২০১৮ তে প্রথম বড় পর্দায় অভিনয়ে হাতে খড়ি তার।

অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি জোজো-তে প্রথম অভিনয় করেন দর্শনা। এরপরেই অরিন্দম শীলের পরিচালনায় আসছে আবার শবরে অভিনয় করেন দর্শনা। এ ছবিতে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী ও অঞ্জনা বসু।

শুধু বাংলা ছবিই নয়। তেলুগু ছবি আতাগাল্লুতে অভিনয় করেছেন দর্শনা। এরপরেই কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের ছবি মুখোমুখিতে অভিনয় করেন তিনি।এরপরে অয়ন চক্রবর্তীর ষড়রিপু ২- জতুগৃহ ছবিতে কাজ করেন তিনি।

ইতিমধ্যেই বলিউডেও পা রেখেছেন তিনি। ইমরান হাশমির বিপরীতে এজরা নামক একটি ছবিতে অভিনয় করবেন তিনি। এ ছবির পরিচালক জয় কৃষ্ণন। এ হরর ছবিটি মুক্তি পাবে ২০২০-তেই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status