ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শিক্ষকের বিরুদ্ধে ২ সন্তানের জননীকে শ্লীলতাহানির অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 5:47 PM

শিক্ষকের বিরুদ্ধে ২ সন্তানের জননীকে শ্লীলতাহানির অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে ২ সন্তানের জননীকে শ্লীলতাহানির অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ভাটপাড়া এলাকায় খোকন কুমার দাস নামে এক শিক্ষকের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার ছোট ভাটপাড়া এলাকায় ভিকটিম ওই মহিলার বাড়িতেই এ ঘটনা ঘটে। খোকন কুমার দাস উপজেলার বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এই শিক্ষকের দুইটি মেয়ে আছে।

ভিকটিম ওই মহিলা জানায়, আমার দুটি ছেলে সন্তান আছে। তারা গ্যারেজে কাজ করে। আমার স্বামী ইজিবাইক চালায়। দিনের বেলা বাড়িতে আমি একাই থাকি। এ সুযোগে গত বুধবার সন্ধ্যার দিকে আমি ঘরের কোনায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পিছন দিক থেকে এসে আমার গায়ে হাত দেওয়া শুরু করে। হাতে নাতে ধরার জন্য আমি কাউকে কিছু বলিনি।

এরপর শুক্রবার সকাল ১১ টার দিকে আবার আমার বাড়িতে এসে আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় খোকন। এরপর আমি গায়ের চাদর দিয়ে তাকে বাঁধতে গেলে সে পালিয়ে যায়। পরে ঘটনাটি আমি আমার স্বামীকে ফোন করে ঘটনা জানাই।

ভিকটিমের স্বামী জানায়, এ ঘটনার পর শিক্ষকের বাড়িতে বিষয়টি জানাতে গেলে আমার ভাইপো নির্মল দাসকে বাঁশ দিয়ে বাড়ি মারে। আমরা থানায় অভিযোগ করবো।

অভিযুক্ত শিক্ষক খোকন কুমার দাস মোবাইল ফোনে জানান, ওই মহিলা আমার কাকি হয়। আমাদের বাসা একই স্থানে। আমিও তাদের বাসায় যায়, তারাও আমাদের বাসায় আসে।

সকল অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status