ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পানছড়িতে বিশ মাথার ফুলকপি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 9:41 PM

পানছড়িতে বিশ মাথার ফুলকপি!

পানছড়িতে বিশ মাথার ফুলকপি!

পানছড়িতে বিশ মাথার ফুলকপি দেখা গেছে এক কৃষকের জমিতে। তালুকদার পাড়ার কবির আহাম্মদের ছেলে আমিনুল হকের জমিতে এই ফুলকপিটি দেখতে পাওয়া যায়। ছোট বড় মিলে প্রায় বিশের অধিক ফুল দেখা গেছে কপিটিতে।

পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশ দিয়ে বয়ে চলা অক্ষয় মেম্বার পাড়া সড়কের পাশের জমিতেই দেখা মেলে বিশ মাথার ফুলকপিটির। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ। তিনি জানান, তিন মাথা, চার মাথার কপি দেখতে পাওয়া গেছে। কিন্তু বিশ মাথার কপি এই প্রথম। ওক্সিন হরমোনের প্রভাবে এমনটি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

কৃষক আমিনুল জানান, ষাট শতক জমিতে কপি চাষ করেছে যার মাধ্যে বিশ মাথা ও ছয় মাথার দুটি কপি নজরে পড়ে। দীর্ঘ বছর চাষাবাদ করলেও এমন বিরল কপি আগে কখনো দেখেননি তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status