ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নাড়ির টানে নয়, ওরা গ্রামে আসে চুরির টানে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 7:44 PM

নাড়ির টানে নয়, ওরা গ্রামে আসে চুরির টানে

নাড়ির টানে নয়, ওরা গ্রামে আসে চুরির টানে

ঢাকা থেকে লোকজন গ্রামে আসেন নাড়ির টানে। আবার কেউ আসেন ভিন্ন উদ্দেশ্যে। তাদের মধ্যে কয়েকজন হলেন, রাজশাহীর বাগমারার বাগান্না গ্রামের রানা হোসেন (২৬), নওগাঁর মান্দা উপজেলার আবিদ্যপাড়ার সান্টু ইসলাম (২৩) ও পারশিমলা গ্রামের মইনুল ইসলাম (২৪)।

তারা এক বছর ধরে ঢাকায় থাকেন। কালেভদ্রে এলাকায় এসে আবার চলে যান। অভিযোগ আছে, তারা এলাকায় বেড়াতে নয়, আসেন চুরি করতে। চুরি করেই আবার ঢাকায় ফিরে যায় তারা। তবে শেষ রক্ষা হয়নি। অটোভ্যান চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন তারা।

বাগমারা থানা পুলিশ জানায়, শনিবার সকালে বাগান্না গ্রামের মাসুদ রানার একটি অটোভ্যান চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পরও অটোভ্যানটি তিনি উদ্ধার করতে পারেননি। বিকেলে তার হারানো অটোভ্যানটি নিয়ে রানা হোসেন, সান্টু ইসলাম ও মইনুল ইসলাম নামে তিনজনকে গজমতখালী সেতুর দিকে যেতে দেখেন স্থানীয়রা।

তারা তাদের থামিয়ে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে সান্টু সটকে পড়েন। পরে লোকজন বাকি দুজনকে আটক করে বড়বিহানালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের থানায় সোপর্দ করা হয়। রাতেই মান্দা থানার পুলিশ সান্টুকে আটক করে।

এ ঘটনায় বাগান্না গ্রামের অটোভ্যানচালক মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় এই তিনজনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

বড়বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে রানা হোসেন ও মইনুল বলেন, তারা বাগমারা ও মান্দা এলাকার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে চুরি করে মালামালগুলো সুবিধাজনক স্থানে বিক্রি করে ঢাকায় চলে যান। সেখানে গিয়ে টাকার ভাগ-বাটোয়ারা করেন।

বাগমারা থানার এসআই সৌরভ কুমার চন্দ বলেন, এই তিনজন এলাকায় চুরি করে ঢাকায় চলে যেতেন। অটোভ্যানচালক মাসুদ রানার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকার কয়েকটি দোকানে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status