অস্বাস্থ্যকর পরিবেশ, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, হোটেল মালিকের জেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 December, 2019, 8:04 PM
অস্বাস্থ্যকর পরিবেশ, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, হোটেল মালিকের জেল
টাঙ্গাইল শহরের একটি ফাস্টফুড ও খাবার হোটেলে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হোটেল ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান। এ সময় জেলা সেনেটারী অফিসার মো. আমান উল্লাহ তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট বলেন, টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শর্মা হাউজ নামের ফাস্টফুডে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিন্মমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।। অপরদিকে ছেফাত হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।