গাজীপুরে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিটগাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান জানান, কুনিয়া তারগাছ এলাকার একটি পলিথিন কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।এছাড়া আরও একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি বলেও জানান তিনি।
গাজীপুরে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট