ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সরিষাবাড়ীতে বৃদ্ধের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 December, 2019, 8:51 PM

সরিষাবাড়ীতে বৃদ্ধের লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মহাদান সানাকৈর এলাকায় হাটু পানিতে ডুবে থাকা কৃষি জমি থেকে এ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার, ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসী সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী পৌরসভার তারিয়াপাড়া এলাকার মৃত রসুল মুসুল্লীর পুত্র গিয়াস উদ্দিন (৭০) শুক্রবার বিকাল ৪টার দিকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিং করে খোজ করেও তাকে পায়নি।

শনিবার উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকার ষ্টার ব্রিকস এর পশ্চিম পার্শ্বে আঃ সামাদের ধান কর্তন কর জমিতে হাটু পানিতে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন ইউপি চেয়ারম্যানকে খবর দেন। মহাদান ইউপি চেয়ারম্যান একেএম আনিসুর রহমান জুয়েল ২জন দফাদার ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় খবর দেন। সরিষাবাড়ী থানার এসআই আমিনুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে থানায় নিয়ে আসে। গিয়াস উদ্দিন ৩পুত্র এবং ১ কন্যা সন্তানের জনক বলে জানাগেছে। পুলিশ সুপার সদর সার্কেল সরিষাবাড়ীর শিবলী সাদিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নিহতের পুত্র আনোয়ার হোসেন জানান, তার পিতা চোখে কম দেখেন। এমনকি তার মাথায়ও সমস্যা আছে। শুক্রবার বিকেলে তিনি বাড়ী থেকে বের হয়ে আর ফিরেননি। শনিবার সানাকৈর থেকে বাবার লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে। সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status