ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 11:53 AM
সর্বশেষ আপডেট: Thursday, 2 January, 2020, 11:58 AM

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ড

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ড

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে। পরে ৯:৫৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনা হয়।

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আইনজীবী সমিতি হিসেবে খ্যাত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ‘আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। পরে ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। তবে তা তদন্ত সাপেক্ষে জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status