ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
অর্থমন্ত্রীর বাসায় চুরি, ১৯ দিনেও গ্রেফতার হয়নি চোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 12:13 PM

অর্থমন্ত্রীর বাসায় চুরি, ১৯ দিনেও গ্রেফতার হয়নি চোর

অর্থমন্ত্রীর বাসায় চুরি, ১৯ দিনেও গ্রেফতার হয়নি চোর

জাতীয় সংসদের ওয়েবসাইটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের যে বাসার ঠিকানা দেয়া আছে, সেই বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামি মন্ত্রীর গৃহকর্মী সালমা বেগম। বর্তমানে তিনি পলাতক।

গেল বছরের ১৩ ডিসেম্বর ওই ঘটনা ঘটে। পরদিন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম। তিনি বলছিলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত। তার মোবাইল বন্ধ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত বছরের ২৫ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম (৪৫)। তিনি সর্বক্ষণ বাসায় থাকতেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় কাশমিরী কামালের (মন্ত্রীর স্ত্রী) বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান ওই গৃহকর্মী। পরে ওইদিন বেলা ১১টা নাগাদ গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন কাশমিরী কামাল। কিন্তু সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status