ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিএনপির প্রার্থী ইশরাককে নিয়ে নাজমুলের বিষ্ফোরক মন্তব্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 12:17 PM

বিএনপির প্রার্থী ইশরাককে নিয়ে নাজমুলের বিষ্ফোরক মন্তব্য

বিএনপির প্রার্থী ইশরাককে নিয়ে নাজমুলের বিষ্ফোরক মন্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হয়ে লড়বেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সদ্য প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

সেই ইশরাককে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।

বৃহস্পতিবার ভোর ৪ টায় নাজমুল তার ফেসবুকে লিখেছেন- আসল ঘটনা হলো এইটা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে দেখা করেছেন উগ্রবাদী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম।

সূত্র বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মনোনয়ন দাখিল করেন প্রয়াত সাদেক পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরবর্তীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার-এ বৈঠককালে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবীসহ আরো অনেক নেতাকর্মী।

জানা যায়, বিএনপি থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়ন প্রাপ্তিতে শিবির নেতাদের বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল (মনে হয় দেহে প্রাণ ফিরে পেয়েছে)। সাক্ষাতের সময় শিবির সভাপতি ইশরাককে নিজেদের সমর্থনকারী দলীয় প্রার্থী হিসেবেই নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন।

শিবির সভাপতি সিরাজুল বলেন, ‘ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের সংগঠনের দীনি ভাই। ইশরাক ভাই ইতোপূর্বে সংগঠনের অনেক ইউনিটের গোপনীয়তার সহিত দায়িত্ব পালন করেছেন যা অনেকের অজানা। তাই সিটি নির্বাচন নিয়ে শিবির নেতাকর্মীদের তার পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

ইঞ্জিনিয়ার ইশরাকের মনোনয়ন প্রসঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক শিবিরের দায়িত্বশীল নেতা ছিলো বলেই আমি জানি। শিবিরের অনেক প্রশিক্ষণ প্রোগ্রামে আমি ইশরাক হোসেনকে উপস্থিত দেখেছি।

ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি আরো বলেন, আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ছোট থেকেই ব্যক্তিগতভাবে চিনি। সে স্কলাস্টিকা স্কুলে পড়ার সময় থেকেই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো।

সেখানে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে (যুক্তরাজ্য) চলে যায়। যুক্তরাজ্য থাকাকালে ইশরাক শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে।

উচ্চতর ডিগ্রি শেষে বাংলাদেশে ফিরে শিবিরের পরামর্শেই বিএনপির রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করে। শিবিরের এজেন্ডা বাস্তবায়নই হচ্ছে ইশরাকের মূল লক্ষ্য।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status