ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মাদরাসা শিক্ষকের তালাবদ্ধ কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 January, 2020, 1:05 PM

মাদরাসা শিক্ষকের তালাবদ্ধ কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ

মাদরাসা শিক্ষকের তালাবদ্ধ কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ

গাজীপুরের কালীগঞ্জে মাদরাসা শিক্ষকের তালাবদ্ধ কেবিনেট থেকে মো. আদিল (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মরাশ জামিয়াতুল মাদরাসা ও এতিমখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

নিহত আদিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধসালিয়া গ্রামের মুফতি জোবায়ের আহমেদের ছেলে। মুফতি জোবায়ের আহমেদ মরাশ জামিয়াতুল মাদরাসার প্রধান শিক্ষক।

আটকরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে জোনায়েদ আহমেদ (৩০) ও একই এলাকার জফু মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৫)। তারা দুজনই ওই মাদরাসার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মাদরাসাটির প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে আদিল মাদরাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। পরে গ্রামবাসী এসে মাদরাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসার কক্ষে খুঁজতে থাকে।

খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসায় কর্মরত দুই শিক্ষকের চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে অত্র মাদরাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদের কক্ষে থাকা কেবিনেট থেকে আদিলের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই শিক্ষক জোনায়েদ আহমেদ ও খাইরুল ইসলামকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status