সর্বশক্তিমান আল্লাহ যেন নুরকে রক্ষা করেন: আসিফ নজরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 1:29 PM
সর্বশক্তিমান আল্লাহ যেন নুরকে রক্ষা করেন: আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, সর্বশক্তিমান আল্লাহ যেন ডাকসু ভিপি নুরুল হক নুরকে রক্ষা করেন।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘সর্বোপরি সর্বশক্তিমান আল্লাহ আছেন। তিনি যেন তোমাকে (নুর) সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন! তার বিচক্ষণতা সর্বত্র বিরাজমান।’
এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে নিজের গ্রেফতারের বিষয়ে যে আশঙ্কার কথা জানিয়েছিলেন ভিপি নুর তা হুবহু নিজের স্ট্যাটাসে তুলে ধরেন আসিফ নজরুল। Share