ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আজহারীর ওয়াজের জবাবে যা লিখলেন তসলিমা নাসরিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 1:27 PM

আজহারীর ওয়াজের জবাবে যা লিখলেন তসলিমা নাসরিন

আজহারীর ওয়াজের জবাবে যা লিখলেন তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন মিজানুর রহমান আজহারীর ওয়াজের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করছেন।

আজহারী বলেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া হয়েছিল।’

ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে।

আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status