ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রেম করারও সময় পাচ্ছি না!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 1:57 PM

প্রেম করারও সময় পাচ্ছি না!

প্রেম করারও সময় পাচ্ছি না!

নতুন বছরে তারকারা জানাচ্ছেন তাদের আগামী ভাবনা ও পরিকল্পনার কথা। কেউ কাজে মনোযোগী হবেন তো কেউ স্বাস্থ্য সচেতন হবেন। অনেক তারকাই আবার ছোট পর্দা থেকে সিনে পর্দায় আসার জোগাড় করছেন। ফেলে আসা বছর নিয়ে কেউ হতাশ তো কেউ আবার নতুন বছর নিয়ে আশাবাদী।

সবার মাঝে বেশ ব্যতিক্রম আশনা হাবীব ভাবনা। নিজেকে সবসময় আত্মবিশ্বাসী ভাবতে চান তিনি। অকপট ভাষায় জানালেন, হতাশা বলে কোনও শব্দ তার অভিধানে নেই।

২০২০ সালে নিজেকে বেশ সমৃদ্ধ করতে যাচ্ছেন তিনি। শুরু করেছেন পড়ালেখা, বইমেলা আসছে নতুন বই, হাতে নিয়েছেন নতুন কাজ। তবে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চান না সফল এই মডেল অভিনেত্রী। নিজের উপার্জনের টাকা থেকে আশেপাশের মানুষদের সাহায্য করতে চান তিনি।

নতুন বছরের ব্যস্ততা নিয়ে ভাবনা বলেন, নতুন বছর শুরু হচ্ছে পরীক্ষা নিয়ে। লন্ডন স্কুল অব কমার্স-এ ভর্তি হয়েছি। এ বছরের শুরুতেই ফাইনাল এক্সাম। পাস করতেই হবে। জানুয়ারিতে শুরু করছি ‘বোকাভুত’ আর ‘গেল্লাছুট’ সিরিয়াল ও স্বল্পদৈর্ঘ্যের। সব মিলিয়ে প্রেম করারও সময় পাচ্ছি না! এই তো।

পেশাগত পরিকল্পনা নিয়ে ভয়ংকর সুন্দর খ্যাত এই নায়িকা বললেন, নাচের শো, এনডোর্সমেন্ট বাড়িয়ে দিয়েছি, যাতে সেসব টাকা নিয়ে আশপাশের মানুষদের সাহায্য করতে পারি। আমার জীবনের লক্ষ্য মানুষকে খুশি করা। যদি একজনও আমার জন্য খুশি থাকে, সেটাই আমার জীবনের বড় প্রাপ্তি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status