ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সরকারি গাছ কাটায় যুবলীগ নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 6:44 PM

সরকারি গাছ কাটায় যুবলীগ নেতা আটক

সরকারি গাছ কাটায় যুবলীগ নেতা আটক

লালমনিরহাট সদর উপজেলায় সড়কের দুই ধারের সরকারি গাছ কাটার অপরাধে ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক বাদশা মিয়া উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই যুবলীগ নেতা বাদশা মিয়া রাস্তার দুই ধারের সরকারি কয়েকটি ইউক্যালিপটাস গাছ কাটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়াকে আটক করে। এ সময় তার সহকর্মীরা পালিয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোরল হুমাউন কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, সরকারি গাছ কাটার অপরাধে বাদশা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status