ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘কিলিংমেশিন’ ভাইপার সাপটি ছেড়ে দেয়া হলো কুকরি-মুকরি বনে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 6:49 PM

‘কিলিংমেশিন’ ভাইপার সাপটি ছেড়ে দেয়া হলো কুকরি-মুকরি বনে

‘কিলিংমেশিন’ ভাইপার সাপটি ছেড়ে দেয়া হলো কুকরি-মুকরি বনে

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পন্ডিত বাড়ি এলাকার মো. শরিফ হোসেন নামে এক কৃষকের সবজি ক্ষেত থেকে রাসেল ভাইপার নামে একটি বিষধর সাপ উদ্ধার করেছে ভোলা বন বিভাগের কর্মকর্তারা।

সাপটি অতি গতি সম্পন্ন ও তীব্র বিষধর হওয়ায় সারা বিশ্বে এটি ‘কিলিংমেশিন’ ভাইপার নামেও পরিচিত। সাপটি উদ্ধারের পর শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরির গভীর বনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন ভোলা বন বিভাগের কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

বন বিভাগের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, গত বুধবার (১ জানুয়ারি) বিকেলে ওই কৃষকের ক্ষেতে জালের সঙ্গে আটকে থাকা সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা সবজির ক্ষেতের জাল থেকে ৫ ফুট লম্ব ও মোটা বিরল প্রজাতির কিলিংমেশিন ভাইপার সাপটি উদ্ধার করি। ভোলা থেকে গত ২০১৯ সালে ৪টি ও ২০২০ সালে প্রথম দিকে ১টিসহ মোট ৫টি এ প্রজাতির সাপ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status