ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নতুন বই পড়া হলো না ইব্রাহিমের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 7:13 PM

নতুন বই পড়া হলো না ইব্রাহিমের

নতুন বই পড়া হলো না ইব্রাহিমের

একদিন আগেই বই উৎসব থেকে বই নিয়ে গেল ছোট্ট ইব্রাহিম খলিল। কিন্তু সে বই আর পড়া হলো না। পরদিনই রাতে এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের করম আলী মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। মো. ইব্রাহিম খলিল ওই পাড়ার মো. রজ্জব আলীর ছেলে। সে তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইব্রাহিমের এমন আকস্মিক মৃত্যুতে করম আলী মেম্বার পাড়ায় এখন শুধু কান্নার শব্দ। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে নির্বাক তার মা-বাবা। মা-বাবাকে সান্ত্বনা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছেন স্থানীয়রা।

তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যায় মো. ইব্রাহিম খলিল। সেখানে সব শিশুরা যখন আনন্দ করছিল তখন কাউকে কিছু না বলে বাড়ির বাইরে যায় সে। এক পর্যায়ে সেখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। দ্রুত স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিয়া জানান, অত্যন্ত চটপটে স্বভাবের মো. ইব্রাহিম খলিল খুব মেধাবী ছিল। তার এ অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status