ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মঠবাড়িয়ায় বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 3:15 PM

মঠবাড়িয়ায় বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা

মঠবাড়িয়ায় বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বঁটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম ফিরোজা নাসরিন (৫৬)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরে উত্তর কলেজপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনা মেয়ে তামান্না জেবীন রুমানাকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত ফিরোজা নাসরিন সাবেক অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক ও মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজা নাসরিন তার দুই সন্তান ছেলে রিয়াজ ও মেয়ে তামান্না জেবীন রুমানাকে নিয়ে পৌর শহরের (৬নং ওয়ার্ড) উত্তর কলেজপাড়ায় নিজ বাসায় বসবাস করছিলেন।

গত কয়েক দিন ধরে তামান্না মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।

বুধবার সকালে মা ও বোনকে বাসায় রেখে ছেলে রিয়াজ বোনের জন্য চিকিৎসক আনতে যান। এ সময় বোন তামান্না জেবীন রুমানা ঘরের মধ্যে মা ফিরোজা নাসরিনকে রান্নাঘরের বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পরে ছেলে রিয়াজ বাসায় ফিরে দরজায় নক করেন। এ সময় দরজা না খুললে স্থানীয়দের নিয়ে বাসার দরজা ভেঙে ঘরে ঢুকে রান্নাঘরে ক্ষতবিক্ষত রক্তাক্ত মায়ের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মানসিক ভারসাম্যহীন মেয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে এ খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার ও ঘাতক মেয়ে তামান্নাকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status