ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মসজিদের বাথরুমের জানালায় ঝুলছে বৃদ্ধের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 5:02 PM

মসজিদের বাথরুমের জানালায় ঝুলছে বৃদ্ধের লাশ

মসজিদের বাথরুমের জানালায় ঝুলছে বৃদ্ধের লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুমের জানালায় ঝুলন্ত অবস্থায় শুকুর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুর আলী কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, বুধবার সকালে কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুমের জানালায় ঝুলন্ত অবস্থায় বৃদ্ধ শুকুর আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status