ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ডাক অধিদপ্তর ও ডি মানি‘র মধ্যে চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 10:12 PM

ডাক অধিদপ্তর ও ডি মানি‘র মধ্যে চুক্তি

ডাক অধিদপ্তর ও ডি মানি‘র মধ্যে চুক্তি

ডিজিটাল আর্থিক সেবা প্রদান ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে নগদ লেনদেনকে ডিজিটাল লেনদেনে রূপান্তর এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ডাক অধিদপ্তর এবং ডি মানি (ডাক টাকা) বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে।


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর উপস্থিতিতে আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ডাক অধিদপ্তরের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং ডি মানি বাংলাদেশ লিমিটিডের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশীর কবির চুক্তিতে স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর – উর- রহমান  এবং ডি মানি বাংলাদেশ লিমিটিডের ব্যাবস্থাপনা পরিচালক আরেফ বশীর এসময় উপস্থিত ছিলেন।

নিরাপদ, শক্তিশালী পেমেন্ট সার্ভিস প্লাটফরমের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল আর্থিক পরিবেশ গড়ে তোলা ডি মানির অন্যতম লক্ষ্য। এছাড়াও ডাক টাকার মাধ্যমে ডাক অধিদপ্তরের  আর্থিক সেবা সমূহের ডিজিটালাইজেশন, ডিজিটাল কমার্স পেমেন্ট, যাবতীয় ইউটিলিটি বিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাসমূহ, সকল প্রকার বৃত্তি  - উপবৃত্তির টাকা গ্রহণে, যাবতীয় ঋণ, অনুদান ও যাবতীয় চার্জ, বিবিধ চালান জমা ও ক্ষতিপুরণের অর্থ ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।

ক্যাশলেস সমাজ বিনির্মাণে গত দুই বছরে নগদ  মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের পর ডাক টাকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দ্বিতীয় উদ্যোগ। এই   উদ্যোগের ফলে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও এক ধাপ এগিয়ে গেলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status