ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
১০ মাদক মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 March, 2020, 10:37 AM

১০ মাদক মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

১০ মাদক মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত জহুরুল ইসলাম মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। জহুরুল আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।

রোববার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশের গুলির মুখে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠায়।

জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলে জানান ওসি রিফাত খান রাজীব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status