ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হাতিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 March, 2020, 10:50 AM

হাতিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

হাতিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নোয়াখালীর হাতিয়ার ভয়ারচর এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন, হাতিয়ার ভয়ারচরের বাসিন্দা বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬)।

র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর প্রথমে হাতিয়ার বয়ারচরে অভিযান চালায়। এসময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল ও আনোয়ারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারে রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়।

ওই ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হতো। ওয়ার্কশপের একটি কক্ষ তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতেন। ওই কক্ষ থেকে একটি একনলা বন্দুকের গুলিসহ বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status