ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
হল্যান্ড আমেরিকার প্রমোদতরীতে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 5:37 PM

হল্যান্ড আমেরিকার প্রমোদতরীতে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু

হল্যান্ড আমেরিকার প্রমোদতরীতে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু

পানামার উপকূলে আটকা পড়া এক প্রমোদতরীতে করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আরো দু’জনের শরীরে করোনা ধরা পড়েছে। এছাড়াও ৫৩ জন যাত্রী ও ৮৫ জন ক্রু সদস্য ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতার কথা জানিয়েছেন জাহাজটির মেডিক্যাল সেন্টারে।

শুক্রবার জাহাজাটির কম্পানির পক্ষ থেকে জানানো হয়, হল্যান্ড আমেরিকার এমএস জায়ানদাম নামের প্রমোদতরীতে করোন আক্রান্ত হয়ে চারজন বয়স্ক যাত্রী মারা গেছেন। আরো ১৩৮ জন যাত্রী অসুস্থ। তাদের মধ্যে ৫৩ জন যাত্রী ও ৮৫ জন ক্রু সদস্য রয়েছেন।

মার্চের ৭ তারিখে আর্জেন্টিনার বৃহত্তম শহর ও বন্দর বুয়েনোস আইরেস থেকে জায়ানদাম প্রমোদতরীটি ছেড়ে যায়। ২১ মার্চের দিকে এটি চিলির শহর সান আন্তোনিওতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু চিলি জাহাজটিকে ভিড়তে দেয়নি। তাই পানামার উপকূলে আটকে পড়ে জাহাজটি। এটিতে এক হাজর দু’শ ৪৩ জন যাত্রী রয়েছেন। আর পাঁচশ ৮৬ জন ক্রু সদস্য রয়েছেন। মার্চের ১৪ তারিখের পর থেকে কোনো যাত্রী জাহাজ ছাড়তে পারেননি।

জাহাজটি থেকে সুস্থ মানুষদের উদ্ধার করতে যোগ দিয়েছে রটারডাম নামের কম্পানিটির একটি জাহাজ। রটারডাম নামের এই জাহাজটি আটকে পড়া জাহাজটিতে খাবার-মেডিক্যাল সহায়তা দিচ্ছে। হল্যান্ড আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, যারা অসুস্থ নয়; অতি দ্রুত তাদের রটারডামে নিয়ে আসা হবে। তবে এই জাহাজে আনার আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ৮০ বছর বয়সী মানুষদের আগে সুযোগ দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status