ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বাগানেই শান্তি খুঁজে পাচ্ছেন জয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 5:37 PM

বাগানেই শান্তি খুঁজে পাচ্ছেন জয়া

বাগানেই শান্তি খুঁজে পাচ্ছেন জয়া

ভয়াবহ করোনার প্রকোপে প্রায় সব তারকাই গৃহবন্দি। শুটিং শুরু হবে তা জানা নেই। দীর্ঘ এই গৃহবন্দি জীবনে অনেকেই হয়ত হাঁপিয়ে উঠছেন। কী ভাবে দিন কাটাচ্ছেন তারা? দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সে কথাই জানালেন।

তিনি জানান, এ মাসেই কাজের সূত্রে ভারতে যাওয়ার কথা ছিল। ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিংয়ের কাজ বাকি আছে। কিন্তু এ মাস কেন, পরের মাসের মাঝামাঝি পর্যন্ত এখন তার যাওয়া অনিশ্চিত।


দেশের পরিস্থিতি কেমন? জয়া বললেন, এই একটু আগে আমার বাড়ির নীচে কীটনাশক দিয়ে গেল। এখানে রাস্তায় সেনাও নামানো হয়েছে। তবে মানুষ এত ভয় পেয়ে আছে যে, অকারণে বেশি করে সব জিনিস কিনছে। ফলে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে হু-হু করে।

‘দিন আনি দিন খাই’ মানুষগুলোর কথা তো ভাবতে হবে। একে এখন সকলের কাজ বন্ধ, ওদের হাতে টাকা নেই। তার মধ্যে আবার জিনিসপত্রের দাম বাড়লে ওদের চলবে কী ভাবে? চাল, ডাল তো অন্তত কিনবে, সেটাও তো কিনতে পারবে না। আমাদের ছবির জগতেও এমন অনেকেই আছেন, যাঁদের হাতে এখন প্রায় কিছুই নেই। তাদের জন্য আমি ফান্ড তোলার চেষ্টা করছি। যতটা সাহায্য করা যায়।

অভিনেত্রীর মতে, ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশ আবর্তিত হয়। কিন্তু ঢাকার বাইরের মানুষ কেমন আছেন, তারা সব কিছু পাচ্ছেন কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

আপাতত শুটিং বন্ধ। জয়াও গৃহবন্দি। এমনিতে বাড়ির মানুষের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন জয়া। কিন্তু এখন চেয়েও তা পারছেন না। কেন?

জয়ার কথায়, বাড়ির মানুষের মাঝে আছি ঠিকই। কিন্তু ভয়ে কোয়ালিটি টাইম কাটাতে পারছি না। সব সময়ে মনের মধ্যে একটা টেনশন। সিনেমা দেখতে দেখতে চোখে জ্বালা ধরে যাচ্ছে। আর ভালও লাগছে না। সকালে উঠে বাগানে চলে যাই। নিজে হাতেই বাগানের সব কিছু করি। মাটি করা, টব বদলানো, গাছ লাগানো ওখানেই সকালে দু’-তিন ঘণ্টা কেটে যাচ্ছে। বিকেলেও বাগানে গিয়ে গাছে জল দিচ্ছি।

এই টালমাটাল সময়ে বাগানেই একটু শান্তি খুঁজে পাচ্ছি। আর আমার পোষ্য আছে, ক্লিয়োপেত্রা আর ওর বন্ধু সল্টি। এই ক’দিন ওরাও আমার সারা দিনের সঙ্গী। মনেপ্রাণে চাইছি যেন তাড়াতাড়ি আমরা সকলেই এই পরিস্থিতি থেকে বেরোতে পারি এমন আশাবাদ ব্যক্ত করেন জয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status