ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রিটিশ প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের কথা শুনে পালিয়ে গেলেন উপদেষ্টা (ভিডিওসহ)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 5:39 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের কথা শুনে পালিয়ে গেলেন উপদেষ্টা (ভিডিওসহ)

ব্রিটিশ প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের কথা শুনে পালিয়ে গেলেন উপদেষ্টা (ভিডিওসহ)

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে তার এক সিনিয়র উপদেষ্টা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, বরিস সংক্রমণের ঘোষণা দেয়ার পরই ডমিনিক কামিংস নামের ওই উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

শুক্রবার বরিস জনসন যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে টুইটবার্তায় বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গগুলো বৃদ্ধি পাওয়ার পর আমার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।

বরিস জনসনের টুইট করার কিছুক্ষণ আগে অন্য কর্মকর্তাদের পাশাপাশি সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংসও তার কার্যালয়ে ছিলেন।

বরিস আক্রান্ত হওয়ার খবর শুনেই তিনি হন্তদন্ত হয়ে কাউকে কিছু না বলে পেছনের দরজা দিয়ে বের হয়ে ছুটতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, বাঁ হাতে একটা ব্যাগ কোনোরকমে চেপে ধরে ডমিনিক কামিংস ছুটে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার সময় তার কাঁধে ল্যাপটপ ব্যাগ ঝোলানো ছিল।

মঙ্গলবার হাঙ্গেরিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক মারা গেছেন। বুদাপেস্টে মাত্র ৩৭ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী বরিস জনসনের আক্রান্ত হওয়ার পর দেশটির স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্তের খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর আক্রান্তের কয়েক ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর আসে।

শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার টুইটারে বলেন, আমার শরীরে করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন আমি স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status