ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিয়ের অনুষ্ঠানের টাকা কর্মহীন অসহায়দের দান করলেন নবদম্পতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 March, 2020, 7:08 PM

বিয়ের অনুষ্ঠানের টাকা কর্মহীন অসহায়দের দান করলেন নবদম্পতি

বিয়ের অনুষ্ঠানের টাকা কর্মহীন অসহায়দের দান করলেন নবদম্পতি

বিয়ের জন্য কমিউনিটি সেন্টার, বর যাত্রা, কনে আর বর এর জামা কাপড় ও হলুদের সব আয়োজন করা হয়েছিলো। দাওয়াত দেয়া হয়েছিলো অতিথিদের।

শুক্রবার (২৭ মার্চ) উখিয়ার পালং গার্ডেনে অনুষ্ঠিত হতো উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ সমাজ সেবক হেলাল উদ্দিন ও উম্মে সালমা দম্পতির বিয়ে। করোনা সংক্রমনের কারণে স্থগিত হয়েছে বিয়ের সব আনুষ্ঠানিকতা। তাই বিয়ের আনুষ্ঠানিকতার টাকা করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কাছে দান করেছে এই নতুন যুগল।

হেলাল ও সালমা দম্পতি জানিয়েছে, পারিবারিক ভাবে শুত্রুবার নিজ বাসায় বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারা অভিভাবকরা কাজী ও হুজুর দিয়ে অনাড়ম্বর ভাবে বিয়ে পড়ানো হয়। কোন অতিথি আমন্ত্রণ করা হয়নি, ছিলোনা কোন আয়োজন। বিয়ের খরচের সব টাকা নিয়ে এখন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি।

ইতিমধ্যে ৫০ হাজার টাকা কক্সবাজারের দুটি করোনা সহায়তা তহবিলে প্রদান করেছি। পর্যায়ক্রমে আরও অসহায় মানুষের পাশে দাড়াতে চাই।

হেলাল আরও বলেন, আমাদের সব আয়োজনই ছিলো কিন্তু দেশের সাম্প্রতিক করোনাভাইরাসের কারণে আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিই কোন অনুষ্ঠান না করার। তাই সিদ্ধান্ত নিয়েছি অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status