ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
করোনায় রাশিয়ায় মৃত্যুর হার শূন্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 11:59 AM

করোনায় রাশিয়ায় মৃত্যুর হার শূন্য

করোনায় রাশিয়ায় মৃত্যুর হার শূন্য

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আতঙ্ক। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কয়েকটি দেশ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। কিন্তু ভিন্ন চিত্র রাশিয়ায়। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা মাত্র ৪। যদিও আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ।

যদিও পুতিন প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তারপরও রুশ কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে ব্যবস্থা নেয়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অ্যালিয়েন্স অব ডক্টরসের প্রধান ড. অ্যানেস্তেজি ভ্যাসিলিভা বলেন, রাশিয়ার স্বাস্থ্যসেবাখাত করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত নয়। তাই করোনাভাইরাসকে নিউমোনিয়া বলে চালিয়ে দিচ্ছে সরকার। শুধু মস্কোতে ১৫টি হাসপাতাল নিউমোনিয়ার জন্য আলাদা করা হয়েছে। তিনটিতে করোনাভাইরাসের চিকিৎসা হচ্ছে। এতেই স্পষ্ট, পরিস্থিতি কতোটা শোচনীয়।

সরকারি হিসেবে, মস্কোতে চলতি বছর জানুয়ারিতে গেল বছরের তুলনায় নিউমোনিয়ার রোগী বেড়েছে ৩৭ শতাংশ। যদিও প্রশাসনের দাবি, এর সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শুরু থেকেই সর্বোচ্চ সতর্ক আমরা। মহামারির প্রথম সপ্তাহেই আঞ্চলিক ও জাতীয়-উভয় পর্যায়ে জনগণের চলাচল সীমিত করে ফেলা হয়। তাই সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। অন্যান্য দেশ ভাইরাসের বিরুদ্ধে অনির্দিষ্টকালের যুদ্ধ ঘোষণা করলেও ভাইরাস নির্মূলে আমাদের ৩ মাসের বেশি সময় দরকার হবে না।’

এদিকে, ভাইরাসের বিস্তার রোধে গত শুক্রবার থেকে বিশ্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করেছে রাশিয়া।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status