ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
করোনা ইউনিটে নারীর মৃত্যু, চিকিৎসাধীন আরও ৬
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 11:59 AM

করোনা ইউনিটে নারীর মৃত্যু, চিকিৎসাধীন আরও ৬

করোনা ইউনিটে নারীর মৃত্যু, চিকিৎসাধীন আরও ৬

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার সঙ্গে সঙ্গে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই রোগীর মৃত্যু হয়।


মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগে তাকে হাসপাতালের জরুরি বিভাগে তার স্বজনরা নিয়ে আসেন। এরপর সেখান থেকে তাকে করোনা ইউনিটে পাঠানো হয় বলে জানা গেছে। মৃত নিরু বেগম (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল বলে মুঠোফোনে জানান তার স্বজনরা।

তিনি আরো জানান, তার কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি। এছাড়া গতকাল রাত পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ইউনিটে করোনা সন্দেহে ছয়জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status