|
করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন ক্যানসার-জয়ী অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন ক্যানসার-জয়ী অভিনেত্রী সোনালি একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমরা এতদিনে বুঝেছি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করা বেশ জটিল। ক্যানসার হয়েছিল যখন এটা নিয়ে অনেক গবেষণা করেছি। তার পরে সেই মতোই কিছু জিনিস মেনে চলা শুরু করি। এখন সেটাই আমার অভ্যেস হয়ে গিয়েছে। রোগ প্রতিরোধ করতে এই ধাপগুলি বেশ সহজ। ভিডিওর মাধ্যমে সোনালি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তিনটি টিপস দিয়েছেন। প্রথমত, গরম জলের ভেপার নেওয়ার কথা বলেছেন তিনি। দ্বিতীয়ত প্রতিদিন এক গ্লাস করে গরম জল খাওয়ার কথা বলেছেন তিনি। তৃতীয়ত, সবজি, আপেল, গাজর, আঙুর, আমলকি, ব্লুবেরি, খেজুর, আমন্ড সমস্ত মিক্সার গ্রাইন্ডার মিশিয়ে জুস করে খেতে বলছেন। ক্যানসারের সময়েও এই কাজগুলি নিয়মিত করেছেন সোনালি। তাই আবার সেই মারণ রোগের গ্রাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি। তাই এই করোনার কোপ থেকে বাঁচতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
