ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
করোনায় প্রাণ গেল ২ লাখ ১১ হাজার ৫৩৭ জনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 10:24 AM

করোনায় প্রাণ গেল ২ লাখ ১১ হাজার ৫৩৭ জনের

করোনায় প্রাণ গেল ২ লাখ ১১ হাজার ৫৩৭ জনের

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫৩৭ জন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৬৪ হাজার ২২৫ জন। খবর বিবিসি ও আলজাজিরার।

এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ।

পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছে, তার ২১ শতাংশ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক, আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৫৬ হাজার ৩০০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে, তার মধ্যে আমেরিকা সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৫৬ হাজার ৭৯৭ জন।

এর মধ্যে নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

এর পরেই রয়েছে ইতালি। সেখানে মারা গেছে ২৬ হাজার ৯৭৭ জন। স্পেনে মারা গেছে ২৩ হাজার ৫২১ জন। ফ্রান্সে ২৩ হাজার ২৯৩, জার্মানিতে ৬ হাজার ১২৬, ব্রিটেনে ২১ হাজার ৯২, বেলজিয়ামে ৭ হাজার ২০৭, নেদারল্যান্ডসে ৪ হাজার ৫১৮, চীনে ৪ হাজার ৬৩৩ এবং ইরানে ৫ হাজার ৮০৬ জন।

এ ছাড়া তুরস্কে ২ হাজার ৯০০ জন, কানাডায় ২ হাজার ৭০৭, সুইজারল্যান্ডে এক হাজার ৬৬৫ ও সুইডেনে ২ হাজার ২৭৪, ভারতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৫১ জন এবং মারা গেছে ৯৩৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ৫ হাজার ৯১৩ জন এবং মারা গেছে ১৫২ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status