ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-ভারত পণ্যবাহী জাহাজ চালুর অনুমোদন দিল বিআইডব্লিউটিএ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 10:03 PM

বাংলাদেশ-ভারত পণ্যবাহী জাহাজ চালুর অনুমোদন দিল বিআইডব্লিউটিএ

বাংলাদেশ-ভারত পণ্যবাহী জাহাজ চালুর অনুমোদন দিল বিআইডব্লিউটিএ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে সংস্থাটি। এ দিনই ওই আদেশের কপি পণ্যবাহী জাহাজ মালিকসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এর আগে সোমবার দুই দেশের মধ্যে জাহাজ চালুর অনুমোদন দেয় ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েস (আইডব্লিউএআই)। এর ফলে শিগগিরই জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে এক মাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে জাহাজ চলাচল বন্ধ ছিল।

বাংলদেশ-ভারতের মধ্যে জাহাজ চালুর অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

তিনি যুগান্তরকে বলেন, স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু নির্দেশনা প্রতিপালন করার শর্তে জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা তা কঠোরভাবে দুই দেশের কর্তৃপক্ষই মনিটরিং করবে।

জানা গেছে, বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষতির অফিস আদেশে যে সব শর্ত দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশে প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে জাহাজের নাবিক ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ভারতীয় জাহাজের ক্ষেত্রে শিপিং এজেন্টকে ওই জাহাজের নাবিক ও ক্রুদের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে ডিক্লারেশন দিতে হবে। জাহাজের পাইলটদের সব সময় পিপিই পরিধান করতে হবে।

ওই আদেশে এ সময়ে যাত্রীবাহী ও পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status