ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বউয়ের সাথে ঝগড়া করে নিজের লিঙ্গ কেটে ফেলল যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2020, 3:35 PM

বউয়ের সাথে ঝগড়া করে নিজের লিঙ্গ কেটে ফেলল যুবক

বউয়ের সাথে ঝগড়া করে নিজের লিঙ্গ কেটে ফেলল যুবক

বউয়ের সাথে ঝগড়া করে ভাইয়ের খোঁজে ফরিদপুরের সদরপুর উপজেলার খালেক (৩৫) নামে এক যুবক ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক আত্মীয়ের বাসায় এসেছিলো। গত কয়েকদিন ধরে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেখেছে উপজেলাবাসী। এরমধ্যে বুধবার (৬ মে) সকালে তাকে রাস্তার পাশে লিঙ্গ কর্তনসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাণীশংকৈল হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে যুবকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিঙ্গ কর্তনকারি যুবকটি মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, তাকে বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখেছে উপজেলাবাসি। আজ সে নিজেই নিজের লিঙ্গ কর্তন করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলো। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম খালেক বলে জানায় এবং তার বাড়ী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নন্দলালপুরে। এছাড়া আর সে কিছুই বলতে পারেনি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকটিকে এ বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ী ফরিদপুর, তার মাথায় সমস্য আছে, বাড়ীতে বউয়ের সাথে রাগ করে এসেছে, ভাইকে খুঁজতে এসেছে- এসব উলট-পালট কথাবার্তা বলে। এদিকে পরিচয়হীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status