ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কমলনগরে জমির বিরোধ জের প্রতিপক্ষের হামলায় আহত ৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2020, 9:12 PM

কমলনগরে জমির বিরোধ জের প্রতিপক্ষের হামলায় আহত ৩

কমলনগরে জমির বিরোধ জের প্রতিপক্ষের হামলায় আহত ৩

লক্ষ্মীপুর কমলনগরে বসতভিটার পুরানো ঘর সংস্কার করতে গিয়ে স্থানীয় প্রতিপক্ষগণ দ্বারা ঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। হামলায় একই পরিবারে মা-মেয়ে সহ ৩জন আহত হয়।  এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে  হামলাকারীদের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা দায়ের করা হয়।

জেলার কমলগর উপজেলার  চরজাঙ্গালীয়া ৬নং ওয়ার্ডের মিয়া পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ  ও স্থানীয় সূত্রে  জানাযায়, মঙ্গলবার  কমলনগর থানাধীন চরজাঙ্গালীয়া গ্রামের মিয়াপাড়ায়  মৃত শওকত আলীর মালিক দখলীয় সম্পত্তিতে থাকা জরাজীর্ণ বসতঘর ও পাকঘর সংস্কার কাজ করায় শওকত আলীর কন্যা সাজেদা আক্তার অনু। এ সময় বিবাদীগণ পূর্বের শক্রতার জেরে বেআইনী জনতা দলবদ্ধ ও দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে  উক্ত ঘর ও টয়লের ভেঙ্গে লন্ডভন্ড করে দেয়। এতে শওকত আলীর স্ত্রী জহেদা বেগম (৫০), কন্যা সাজেদা আক্তার অনু (২৭)  বাধা দিলে বিবাদীগণ তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় সেখানে উপস্থিত থাকা সাজেদা আক্তার অনু'র ছেলে ছায়েদুল ইসলামকেও বিবাদীগণ জখম করে। হামলাকারিরা ভাংচুর করে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার কথা জানান ভূক্তভোগি পরিবার।

এ ঘটনায় সাজেদা আক্তার অনু বাদী হয়ে ১৩জনকে বিবাদী করে কমলনগর থানায় এজাহার দায়ের করেন। মামলার  বিবাদীরা হলেন, কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া ৬নং ওয়ার্ডের মোহাম্মদ আলী মাস্টারের ছেলে আকরাম হোসেন, আমির হোসেনের ছেলে মোরশেদ হোসেন সুমন, মাইন উদ্দিনের ছেলে মেহেদী হাসান, আমির হোসেনের ছেলে মনির হোসেন, মোহাম্মদ আলীর ছেলে মাইন উদ্দিন ও আমির হোসেন, আমির হোসেনের ছেলে রিয়াজ, মাইন উদ্দিনের ছেলে মো:সাগর, আমির হোসেনের ছেলে মো: ইব্রাহীম, খোকনের স্ত্রী খালেদা বেগম, আশিক ইকবালের স্ত্রী সুমি আক্তার, আমির হোসেনের স্ত্রী ছালেহা বেগম, আকরাম হোসেনের স্ত্রী লাইজু বেগম।

এর আগে এ বিবাদীগণ মৃত শওকত আলীর সম্পত্তি হতে  প্রায় ৮৫ হাজার টাকার বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে নেয় এবং চারাগাছ নষ্ট করে ৫০হাজার টাকার ক্ষতি করে। ওই ঘটনায় সাজেদা আক্তার অনু বাদী হয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে আদালতে পিটিশন মামলা দায়ের করে। যাহার নং-৬৭/২০২০ইং।

জাহেদা বেগম জানান, দীর্ঘকাল থেকে স্বামীর সম্পত্তিতে ঘর-দরজা নির্মাণ করে বসবাস করে আসছি। আমার স্বামীর রেখে যাওয়া পুরানো ঘর সংস্কার করতে গেলে বিবাদীরা জমি দাবী করে একজোট হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাকে ও আমার মেয়েকে শ্লীলতাহানি করে। তারা ঘর ভাংচুর করে  আমাদের প্রায় ৫০হাজার টাকার ক্ষতি করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।  যাওয়ার সময় তারা হুমকি দেয় ঘর সংস্কার করতে গেলে বড় ধরনের অঘটন ঘটাবে বাড়ী-ঘর জ্বালিয়ে দিবে বলে জানান তিনি।

মামলা বাদী সাজেদা আক্তার অনু জানান, বিবাদীরা আমাদের দীর্ঘদিনের মালিক দখলীয় জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে। এ হামলা ও ক্ষয়ক্ষতির আগেও বিবাদীরা আমাদের ওপর কয়েক দফে হামলা ও নির্যাতন চালায়। আমাদের জরাজীর্ণ বসবাসের ঘর ও পাকঘরটি রৌদ্রে, বৃষ্টি ও কাদায় ভূঁতুড়ে অবস্থা হয়ে যায়। জোড়াতালি দিয়ে পুরানো ঘরে বসবাস ও রান্নাবান্না করছি যতবার ঘর সংস্কার করতে যাই ততবারই এ বিবাদীরা এসে বাধা দিয়ে হামলা ও ক্ষয় ক্ষতি করে যায়। এর আগেও কতেক বিবাদী জোরপূর্বক আমাদের মালিক দখলীয় জমি থেকে প্রায় ৮৫হাজার টাকার গাছ কেটে নিয়ে যায় এবং ৫০হাজার টাকার চারাগাছ নষ্ট করে দেয়। তিনি ন্যায় বিচারের আশায় বিবাদীদের  বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে কিছু লোকজন এসে মরহুম শওকত আলীর রেখে যাওয়া এ সম্পতি নিজেদের দাবী করে গাছপালা কর্তন, ভাংচুরের মত ঘটনা ঘটায়। কয়েকবার এ পরিবারটি হামলা শিকার হয়। এটারও একটি আশু সমাধান হওয় দরকার। নচেৎ এ সম্পত্তিকে কেন্দ্র বড় ধরণের অঘটন ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানার চেষ্টা করেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি জানান, ঘটনার বিষয়ে  সাজেদা আক্তার অনু থানায় একটি দরখাস্ত দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status