ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শ্রীমঙ্গলে ৬ বছরের শিশু ধর্ষণ, ১জন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2020, 9:47 PM

শ্রীমঙ্গলে ৬ বছরের শিশু ধর্ষণ, ১জন আটক

শ্রীমঙ্গলে ৬ বছরের শিশু ধর্ষণ, ১জন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (২০ মে) রাতে এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। পুলিশ আসামি জামাল মিয়াকে আটক করেছে।

এজাহার থেকে জানা যায়, ওই শিশুর পিতা কাঠ মিস্তিরির কাজ করেন। আর মা মানুষের বাসায় কাজ করেন। শিশুটি বাসায় একা থাকে। গত মঙ্গলবার দুপুরে ঐ এলাকার বাস্তুহারা বস্তির মজিবুর রহমানের ছেলে জামাল মিয়া শিশুটিকে সাইকেলে চড়ানোর কথা বলে সাইকেলে করে ভুরভুড়িয়া চা বাগানের ভেতর রাস্তায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় এসে কেঁদে কেঁদে তার প্রতিবেশী এক ফুফুকে এ ঘটনাটি জানায়।

থানার ওসি (আপারেশন) নয়ন কারকুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status