ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি চেচনিয়ার প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 4:01 PM

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি চেচনিয়ার প্রেসিডেন্ট

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি চেচনিয়ার প্রেসিডেন্ট

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভ্লাদিমির পুতিন সমর্থিত চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে একটি বিশেষ বিমানে করে মস্কোর ওই হাসপাতালে নেওয়া হয়।

৪৩ বছর বয়সী চেচেন প্রেসিডেন্টের শরীরে করোনার বেশ কয়েকটি উপসর্গ দেখা দিয়েছে। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার চিকিৎসকরা তাঁকে মস্কোতে নেওয়ার পরামর্শ দেন। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে রমজান কাদিরভকে মস্কোতে নেওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি করোনা পজিটিভ।

সাবেক চেচেন বিদ্রোহী নেতা কাদিরভ এখন দেশটিতে বেশ জনপ্রিয়। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তাঁর বাবা আততায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপপ্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন। সূত্র- দ্য মস্কো টাইমস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status