ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রাষ্ট্রদ্রোহ আইন করে হংকং আন্দোলন হত্যার পথে চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 4:02 PM

রাষ্ট্রদ্রোহ আইন করে হংকং আন্দোলন হত্যার পথে চীন

রাষ্ট্রদ্রোহ আইন করে হংকং আন্দোলন হত্যার পথে চীন

চীনের কংগ্রেসে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় বিতর্কিত হংকং নিরাপত্তা আইন উপস্থাপন করতে যাচ্ছে চীনা সরকার। শুক্রবার কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এমন আইন উপস্থাপন করেছে চীন। দেশদ্রোহ, বিচ্ছেদ ও রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা আইন প্রণয়নের কথা হংকংয়ের ‘ক্ষুদ্র সংবিধানে’ বলা থাকলেও এ ধরনের আইন কখনোই প্রণয়ন করা হয়নি চীনের আধা স্বায়ত্তশাসিত এ অঞ্চলটিতে।  

হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, যেখানে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি চালু রয়েছে। গেল বছরের জুনে চীন প্রস্তাবিত একটি অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয় অঞ্চলটিতে। পরে চীন এ বিল প্রত্যাহার করতে বাধ্য হয়। তারপরও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগ পর্যন্ত গণতান্ত্রিক হংকংয়ের দাবিতে বিক্ষোভ অব্যাহত ছিল।

গণতন্ত্রপন্থিদের দাবি, চীনের নতুন আইন হংকংয়ের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার অবসান ঘটাবে। ধারণা করা হচ্ছে, হংকংয়ের নির্বাচিত শীর্ষ আইনপ্রণেতাদের মতামত ছাড়াই আইনটি প্রণয়ন করতে পারে চীন। ২০০৩ সালেও এমনই একটি আইন প্রণয়নের চেষ্টা করেছিল চীন। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেন প্রায় পাঁচ লাখ মানুষ। এ গণবিক্ষোভের মুখে চীনের চেষ্টা ব্যর্থ হয়। নতুন করে আবার এ আইন করার চেষ্টায় উত্তেজনা সৃষ্টি হয়েছে হংকংয়ে। নতুন এ আইন চীন মৌলিক আইনের তৃতীয় পরিশিষ্টে যুক্ত করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status