ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কাদায় মাথা উল্টে পড়েছিল মৃত মায়া হরিণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 4:36 PM

কাদায় মাথা উল্টে পড়েছিল মৃত মায়া হরিণ

কাদায় মাথা উল্টে পড়েছিল মৃত মায়া হরিণ

কাদার মাঝে পড়েছিল একটি মৃত মায়া হরিণ। মৃত্যুর পর সুন্দরবনে সচরাচর দেখা প্রাণীটির মাথাটি উল্টে যায়। এ মর্মান্তিক দৃশ্য দেখে বনবিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে বনবিভাগ হরিণটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর পাড়ের সুন্দরবনের পাশের রুহিতার বন থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

পাথরঘাটা বন রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সন্ধ্যার কিছু আগে বলেশ্বর নদীর পাড়ে টেংরা রুহিতা বনাঞ্চলে একটি মৃত হরিণ স্থানীয়রা পেয়েছে বলে জানতে পারেন।

তিনি আরো জানান, খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করা হয়েছে। তার চামড়া সংগ্রহ করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। হরিণটি হয়তো ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে এসেছিল। এখানে আসার পর বন্য শুকরের আক্রমণের শিকারে পড়ে হরিণটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status